সর্বশেষ

সারাদেশ

নগরকান্দায় বাস–অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৪ মে, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ও অ্যাম্বুলেন্সের চালক রয়েছেন।

রোববার (২৩ মে) উপজেলার ফরিদপুর–বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৩৬) এবং মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫), যার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) এবং মাজেদা আক্তার (৪৮)।

দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন