সর্বশেষ

জাতীয়

ত্রিশালে আজ খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৩ মে, ২০২৬ ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন। খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে অবহেলিত এ খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পরে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় স্বল্প বিরতি নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় নজরুল মঞ্চে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে বিকেল ৫টায় নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন সরকারপ্রধান। সভায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন