সর্বশেষ

সারাদেশ

ঈদুল আযহায় মোংলাবাসীকে শুভেচ্ছা জানালেন শামিমা লাইজু

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভাসহ মোংলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোংলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামিমা লাইজু। একই সঙ্গে তিনি আগামী দিনে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি পরিবার সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, মোংলার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় শামিমা লাইজু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি দিগরাজ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, শামিমা লাইজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। উচ্চশিক্ষিত এই নারী নেত্রী ভবিষ্যতে নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন