সর্বশেষ

সারাদেশ

খুলনায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার

স্টাফ রিপোর্টার, বেনাপোল
স্টাফ রিপোর্টার, বেনাপোল

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার বিভিন্ন সীমান্ত এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা সেক্টরের কমান্ডার মো. মাসুদুর রহমান ও ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট নাফিজ ইমতিয়াজ আহসান। এ সময় তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন রাখতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার বিভিন্ন সীমান্ত এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা সেক্টরের কমান্ডার মো. মাসুদুর রহমান ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট নাফিজ ইমতিয়াজ আহসান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তাঁরা সেক্টর সদর দপ্তর, খুলনা এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলে পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের অবহিত করেন পরিদর্শনকারী দলের সদস্যরা।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০