সর্বশেষ

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৫ দফা দাবি, ৫ জুন পর্যন্ত সরকারের প্রতি সময়সীমা

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরে সংবাদ সম্মেলন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৫ দফা দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আগামী ৫ জুনের মধ্যে দাবি পূরণ না হলে তিস্তা নদীঘেরা রংপুর অঞ্চলের প্রায় ২ কোটি মানুষকে নিয়ে লাগাতার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (২০ মে) দুপুরে রংপুর নগরীর একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে তারা সভা-সমাবেশ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচিসহ নানা আন্দোলন চালিয়ে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের জানুয়ারি থেকে প্রকল্পের কাজ শুরু করার ঘোষণা দিলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা।

নেতারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর অন্য প্রকল্পে অর্থ বরাদ্দ দিলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে ৫ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে— ২ মে থেকে ২৬ মে পর্যন্ত তিস্তা পাড়ে মতবিনিময় সভা ও গণসংযোগ, ঈদের জামাতে বিশেষ মোনাজাত, ৫ জুন আসন্ন বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য অর্থ বরাদ্দ, একনেকে প্রকল্প অনুমোদন ও সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভাগীয় শহর রংপুরে সংহতি সমাবেশ।

এছাড়া তিস্তা পাড়ের ৫ জেলার ১২ উপজেলায় কর্মশালা, লিফলেট বিতরণ, হাটসভা, পথসভা, গণসমাবেশ ও মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ওই সমাবেশ থেকেই পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

সংগঠনের নেতারা বলেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখাবে— এমন প্রত্যাশা তাদের রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা না এলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন