সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌকাপাড়ায় গৃহ শিক্ষিকা মরিয়ম বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহে আঘাতের চিহ্ন এবং কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়ায় স্বর্ণালঙ্কার ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌকাপাড়া এলাকায় মোসা. সুমি খাতুনের বাড়িতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মরিয়ম বেগম (৫৫) নামোশংকরবাটি উজ্জ্বলপাড়া এলাকার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী। তিনি প্রতিদিন সকালে সুমি খাতুনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতে ওই বাড়িতে যেতেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, নিহতের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে সুমি খাতুন, তার স্বামী রুবেল এবং স্বর্ণকার দিপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এদিকে, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন