সারাদেশ
মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আকবর আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকালে স্থানীয় একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে।
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক আকবর আলী নিহত
রূপক আইচ, মাগুরা
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আকবর আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকালে স্থানীয় একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুর রশিদসহ একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে আকবর আলীর দীর্ঘদিন ধরে গ্রাম্য রাজনীতি ও সামাজিক বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে আকবর আলী তার পাটক্ষেতে পরিচর্যার কাজে গেলে প্রতিপক্ষরা তাকে একা পেয়ে সেখানে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর দ্বারিয়াপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, সামাজিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন