সর্বশেষ

সারাদেশ

গোয়ালগ্রাম মাদ্রাসায় ইভটিজিং অভিযোগে বিক্ষোভ, কমিটির সদস্য পলাতক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোয়ালগ্রাম কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের প্রতি কুপ্রস্তাব ও ইভটিজিংয়ের অভিযোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাসুম বিল্লাহ ইবনে নাঈম (নাজিম)-এর বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুম বিল্লাহ ইবনে নাঈম পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মাদ্রাসায় নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের হয়রানি প্রতিরোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

অভিযুক্ত মাসুম বিল্লাহ ইবনে নাঈম (নাজিম) মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আব্দুল সুফি সাত্তারের নাতি এবং আবু নাঈম মুন্সির ছেলে।

রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা ক্লাস বর্জন করে অভিযুক্তের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।

জানা যায়, গত ১৪ মে মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম মিয়ার কাছে লিখিত অভিযোগ জমা দেয়। অভিযোগে বলা হয়, মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি এবং বর্তমান কমিটির সদস্য মাসুম বিল্লাহ ইবনে নাঈম (নাজিম) বিভিন্ন সময়ে ছাত্রীদের কুপ্রস্তাব দিয়েছেন এবং যৌন হয়রানি করেছেন। প্রতিবাদ করলে তিনি ভয়ভীতি সৃষ্টি করেন এবং মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাসুম বিল্লাহ বিভিন্ন ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করে আসছিলেন এবং নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। এতে অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠান ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলেও তারা দাবি করে। তার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারছে না বলেও অভিযোগ করা হয়। পরে শিক্ষার্থীরা তার উপযুক্ত বিচার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন