সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখের বেশি পশু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৮ মে, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলোতে আগেভাগেই পুরোদমে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে।

জেলার ৫টি উপজেলায় খামার ও পারিবারিক পর্যায়ে পশু লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন খামারি ও পশুপালনকারীরা।

সরেজমিনে দেখা যায়, জেলার প্রায় সব পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়ছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররাও কোরবানির পশু ক্রয়ের জন্য আসছেন। স্থানীয় ক্রেতারাও নিজেদের পছন্দ অনুযায়ী কোরবানির পশু কিনতে হাটে ভিড় করছেন।

এদিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর চাহিদার তুলনায় কোরবানির পশুর সরবরাহ বেশি রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদা ১ লাখ ৬৭ হাজার ২০২টি। ফলে জেলায় উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার ৮৪৮টি পশু।

প্রস্তুতকৃত পশুর মধ্যে রয়েছে ৪৩ হাজার ৮২৪টি ষাঁড়, ৩৬ হাজার ৩৩১টি বলদ, ৩৬ হাজার ৮৫৫টি গাভী, ৫০৬টি মহিষ, ৮৪ হাজার ৮০১টি ছাগল এবং ১২ হাজার ৯২২টি ভেড়া। এছাড়াও রয়েছে ৫টি অন্যান্য পশু।

চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তা বার্তা২৪.কমকে জানান, এবছর জেলায় কোরবানির জন্য মোট ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু প্রস্তুত রয়েছে। চাহিদা রয়েছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি পশু। ফলে জেলায় বর্তমানে ৫৮ হাজার ৮৪৮টি পশু উদ্বৃত্ত রয়েছে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন