সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুর চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার: পুনর্বহালের দাবি নুরুজ্জামানের 

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

সোমবার, ১৮ মে, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বেপারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বহিষ্কারের প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা সদরের ডাকবাংলো মোড়ে অবস্থিত স্থানীয় দৈনিক শরীয়তপুর খবর পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মো. নুরুজ্জামান বেপারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মুখসারির কর্মী হিসেবে আন্দোলনে সক্রিয় ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে শরীয়তপুরের দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অবগত রয়েছেন বলে দাবি করেন তিনি।

নুরুজ্জামান বেপারী অভিযোগ করেন, সম্প্রতি একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে মনগড়া ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন, অভিযোগের কোনো ধরনের সত্যতা যাচাই ছাড়াই তাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে তার সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং তিনি অত্যন্ত মর্মাহত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে তাকে পুনরায় স্বপদে বহাল করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যার কাছে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে, সেই ব্যক্তিই যখন বিষয়টি অস্বীকার করেছেন, তাহলে আমি কীভাবে চাঁদাবাজ হলাম?”

এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পালং বাজারের ব্যবসায়ী রামু ঘোষের কাছে চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে ভাইরাল হলেও রামু ঘোষ নিজেই তা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নুরুজ্জামান বেপারী তার কাছে কোনো ধরনের চাঁদা দাবি করেননি। এ সংক্রান্ত একটি বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন