সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৮ মে, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নানার বাড়ির আঙিনায় দাফন করা হয়েছে। চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তিনি সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ এবং লোপা কায়সার দম্পতির কন্যা। পাশাপাশি তিনি গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির প্রয়াত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।

সোমবার (১৮ মে) সকাল পৌনে ৮টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই নানীর বাগানবাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।

পরিবার জানায়, ঢাকায় রোববার রাতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ গজারিয়ায় আনা হয়। নানার বাড়ি পুরান বাউশিয়া হলেও নানীর আব্দুল্লাহপুর গ্রামের বাগানবাড়িতে মরদেহ রাখা হয় এবং সেখানেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ বিদায়ে অংশ নিতে এলাকাবাসী উপস্থিত হন। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন সম্পন্ন হয় সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে। গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত রাখা হয় এবং ছবি বা ভিডিও ধারণ না করতে অনুরোধ জানানো হয়।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন