সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সোমবার, ১৮ মে, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো একই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে তাদের মা একটি সন্তানের জন্ম দিয়েছেন। রোববার সকাল থেকে দুই ভাইকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরের দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলী আকবর বলেন, হাসপাতাল থেকে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন