সর্বশেষ

সারাদেশ

বান্দরবান রিজিয়ন সদর দপ্তর পরিদর্শনে জিডিএস বিভাগের শিক্ষার্থীরা

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

সোমবার, ১৮ মে, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেছেন। রোববার (১৭ মে) অনুষ্ঠিত এ সফরে শিক্ষার্থীরা সেনাবাহিনীর প্রশাসনিক কার্যক্রম ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সফরকালে রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভা ও সেমিনারে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজওয়ান, ব্রিগেড মেজর সোহেল আহমেদ, জিএসও ক্যাপ্টেন সামিউল ইসলাম, জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মো. সাহাদাত হোসেন এবং নাকিবুল ইসলাম চৌধুরী।

এ সময় ব্রিগেড মেজর সোহেল আহমেদের সঞ্চালনায় একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সেনাবাহিনীর নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও প্রশাসনিক কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে তাঁরা বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠ্যভিত্তিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে শৃঙ্খলাবদ্ধ প্রাতিষ্ঠানিক পরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হন।

পরিদর্শন শেষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জিডিএস বিভাগের পক্ষ থেকে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের আতিথেয়তা ও আয়োজনে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি সফল ও তথ্যবহুল এ শিক্ষা সফরের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন