সর্বশেষ

সারাদেশ

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবনির্মিত ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন। পরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার তৃতীয় তলার উর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনাউজ্জামান, আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ক্রমান্বয়ে এই হাসপাতালটির মানোন্নয়ন করব। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন