সর্বশেষ

সারাদেশ

৯ বছরের ছাত্র নির্যাতনের শিকার, মাদরাসা শিক্ষক আটক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের একটি হাফেজিয়া মাদরাসায় নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক ছাত্রকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

জানা গেছে, বুধবার (১৩ মে) সকালে জেলা শহরের পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম নূর ই সাফি। সে মাদরাসাটির নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে অন্যান্য শিক্ষার্থীদের সামনে শিক্ষক সাকির আলী প্রথমে একটি লাঠি বা স্কেল দিয়ে শিশুটিকে বেধড়ক মারধর করেন। পরে তিনি শিশুটির গলা চেপে ধরে উপরে তুলে মাটিতে ছুড়ে ফেলেন। শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন থামাননি ওই শিক্ষক। এ সময় ভয়ে অন্য শিক্ষার্থীরাও শিশুটির কাছে এগিয়ে যেতে পারেনি।

পরে বাড়িতে গিয়ে পুরো বিষয়টি পরিবারের সদস্যদের জানায় নূর ই সাফি। এরপর অভিভাবকরা মাদরাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হন। পরে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করে।

আটককৃত সাকির আলী (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

নির্যাতনের শিকার শিশুর মামা রাতেই ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরের আগেই তাকে আদালতে পাঠানো হবে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন