পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার (১৩ মে) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ভূমির পথে যাত্রা শুরু করেন।
আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বহুমুখী প্রতিভার অধিকারী একজন সফল ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক এবং মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজের অসহায়দের সেবায় নিয়োজিত।
যাত্রাকালে বিমানবন্দরে উপস্থিত হয়ে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ দেশবাসী, ব্যবসায়ী সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, "আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি হজের সুযোগ পাচ্ছি। আমি যেন সুস্থভাবে হজের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারি এবং নিরাপদে দেশে ফিরে আসতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি।
বিমানবন্দরে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ উপস্থিত হয়ে হজযাত্রীদের বিদায় জানান এবং আলহাজ্ব মোহাম্মদ সোহাগসহ অন্যান্য হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী নিজেও আগামী ১৮ মে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানান।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার এই পবিত্র সফরের জন্য শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতা ও সফল হজ সম্পন্ন করার জন্য প্রার্থনা করেছেন।
প্রতিবছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মুসলিমের সঙ্গে বাংলাদেশের হজযাত্রীরা ইসলামের গুরুত্বপূর্ণ এই স্তম্ভ পালনে সৌদি আরব সমবেত হচ্ছেন।
১২১ বার পড়া হয়েছে