সর্বশেষ

সারাদেশ

মাগুরায় রাষ্ট্র বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে প্রেস ব্রিফিং

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বুধবার, ১৩ মে, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা জেলার চারটি উপজেলায় মোট ২৫টি খালে ৫০.৯৯ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় ইতোমধ্যে ১৪.৯৫ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই দর্শনের ভিত্তিতে সরকারের “উই হ্যাভ এ প্ল্যান” কর্মসূচির আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে মাগুরায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আজ বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমান সরকার একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলো সুরক্ষা পাবে। অচিরেই মাগুরায় ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করা হবে। এর মাধ্যমে হতদরিদ্র পরিবারের নারীদের হাতে প্রতি মাসে ২,৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে।

এছাড়া সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।

এর অংশ হিসেবে ইতোমধ্যে মাগুরা বন বিভাগ চারটি উপজেলায় ৩০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বজ্রপাত নিরোধক হিসেবে ৭,৭০০টি তালগাছ রোপণ করা হবে।

সংবাদ সম্মেলনে সরকারের ঘোষিত নারী উন্নয়ন, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ মাগুরার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনটি জেলা তথ্য অফিসার পাভেল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এতে জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন