সর্বশেষ

সারাদেশ

বিএমডিএ কর্মকর্তার ফেসবুক পোস্টে সমালোচনা, সাময়িক বরখাস্ত সাব্বির রহমান

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

বুধবার, ১৩ মে, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর এক কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চেয়ারম্যান নিয়োগকে সমালোচনা করার কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিএমডিএ প্রধান কার্যালয়ের আইটি শাখার উপ-সহকারী প্রকৌশলী সাব্বির রহমান। এক অফিস আদেশে তাকে রাজশাহী সার্কেল দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ মে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন সচিব পদমর্যাদায় এক বছরের জন্য বিএমডিএ চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এ নিয়োগকে সমালোচনা করে ১০ মে সাব্বির রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেছেন, “অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো!!!! মাশা আল্লাহ!!!!!”

পোস্টটি চেয়ারম্যানের নজরে আসার পর অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এতে প্রতিষ্ঠান ও চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর ফলে সাব্বির রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন