সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

সোমবার, ১১ মে, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে তিন দিনব্যাপী নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (NIOHC) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে ৯টি সদস্য রাষ্ট্রসহ মোট ১৮টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে। বন্দরনগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (International Hydrographic Organization) অধীন ১৫টি আঞ্চলিক কমিশনের মধ্যে ২০০২ সালে প্রতিষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন অন্যতম। এর কার্যক্রম আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বিস্তৃত।

এ সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাশাপাশি সহযোগী রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান ও নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পরিচালক, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি এবং কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিশ্বের অন্যান্য মেরিটাইম দেশের মতো বাংলাদেশেও একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ের হাইড্রোগ্রাফিক কার্যক্রম সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করবে, যা নিরাপদ নৌচলাচল, সামুদ্রিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি এবং উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের নিজ নিজ হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ সহায়তা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও সুদানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং হাইড্রোগ্রাফি-সম্পর্কিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন