সর্বশেষ

সারাদেশ

মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে দোভাগী বাজারে মানববন্ধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী বাজারে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ ও গ্রেফতারকৃত মো. ইশারুল হক-এর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পদ্মা নদীতে মাটি কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মাটি ব্যবসায়ী আনারুল ইসলাম পরিকল্পিতভাবে ইশারুল হককে হেরোইন মামলায় ফাঁসিয়েছেন। তাদের দাবি, ইশারুল হক কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং ঘটনাটি সম্পূর্ণ সাজানো ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বক্তারা আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ইশারুল হকের দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনারুল ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

মানববন্ধনে বক্তব্য দেন ইশারুল হকের পিতা এনামুল হক, স্ত্রী রিমা বেগম, মা এবং মামুন উর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রায় তিন শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০