সর্বশেষ

সারাদেশ

তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে ৮ বছরের শিশুর মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লিচুর বিচি গলায় আটকে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মে) দুপুরের দিকে উপজেলার ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ঋত্বিক সাহা। সে ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে এবং স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে সে শ্বাসকষ্টে ছটফট করতে থাকে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ঋত্বিককে মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহানুর রহমান শুভ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন