সর্বশেষ

সারাদেশ

নড়াইলে মক্তবের শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শনিবার, ৯ মে, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৯ মে) দুপুরে চাকই বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেফতার হওয়া ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রূখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মসজিদেই অবস্থান করতেন এবং প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি শিক্ষা দিতেন। ভুক্তভোগী শিশুসহ স্থানীয় আরও দুই শিশু নিয়মিত সেখানে পড়তে যেত।

অভিযোগে বলা হয়েছে, মক্তবে পড়তে যাওয়া শিশুদের বিভিন্ন সময় শরীর, বুক ও গোপন অঙ্গে স্পর্শ করে যৌন নিপীড়ন করতেন ওই ইমাম। গত ৫ জুন ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং যৌন নিপীড়ন চালান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছেও একই ধরনের অভিযোগের সত্যতা পান। এরপর স্থানীয় লোকজন একত্রিত হয়ে আমিনুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল ইসলামের বিরুদ্ধে যৌণ হয়রানির মামলা হয়েছে। এ ঘটনায় করা মামলা আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালত প্রেরণ করা হয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন