সর্বশেষ

সারাদেশ

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শনিবার, ৯ মে, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি হেগেরা চাকমা (ওরফে লেত্তবাপ)-কে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। দুর্গম এলাকা হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগছে।”

পুলিশ জানিয়েছে, নিহত হেগেরা চাকমা ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য ছিলেন। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি কিছুটা থমথমে অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার ঘটনার পর শুকনাছড়া, মারিশ্যা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলছে। এর জেরে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই সহিংসতা, গুলিবর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির ঘটনা ঘটছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।

৬৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন