সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় কলেজে উত্তেজনা: মানববন্ধন ও কোচিং সেন্টার ঘেরাও

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোহাম্মদ শহীদুল ইসলামের সঙ্গে অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনাকে ঘিরে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও একটি কোচিং সেন্টার ঘেরাও কর্মসূচি পালন করেন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোচিং সেন্টারটি তালাবদ্ধ করে দেয়।

বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেন। পরে তারা শহরের সজীব বায়োলজি একাডেমি কোচিং সেন্টারের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সজীব বায়োলজি একাডেমির পরিচালক সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপমানজনক বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদেই তারা এই কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে শিক্ষার্থীরা কোচিং সেন্টার ঘেরাও করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা কিছু শিক্ষার্থী দরজা বন্ধ করে দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে কলেজ প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীরা অভিযুক্ত সজীবের গ্রেপ্তার এবং কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। তারা বলেন, শিক্ষকের সম্মানহানির ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যাবে।

শিক্ষার্থী রাশিয়া আক্তার বলেন, একজন সরকারি কলেজ শিক্ষকের সঙ্গে এ ধরনের অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা চান।

অন্যদিকে শিক্ষার্থী মাসুদ বলেন, “সন্ধ্যার মধ্যে ব্যবস্থা না নিলে আমরা আবারও আন্দোলনে নামব। আমরা সজীবের গ্রেপ্তার চাই।”

এদিকে কলেজের আশপাশে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় এসব প্রতিষ্ঠান অবাধে কার্যক্রম চালাচ্ছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম বলেন, “আমাদের এক শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।”

সাতক্ষীরা সদর থানার অপারেশন অফিসার (ওসি) সুশান্ত ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরে কোচিং সেন্টারটি তালাবদ্ধ করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেওয়া হয় এবং কোচিং সেন্টারটিতে আপাতত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন