সর্বশেষ

সারাদেশ

ধোপাগুলে পুলিশের অভিযান: ১২৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ধোপাগুল এলাকা থেকে ১২৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে

বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) বিধান দেবের নেতৃত্বে একটি দল ধোপাগুল এলাকার সৈয়দ মার্কেটের পেছনে অভিযান চালিয়ে সুহেল মিয়া (৩২) নামের ওই ব্যক্তিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

গ্রেফতার সুহেল মিয়া ওই এলাকার মৃত জমসেদ আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা (নম্বর-০৭) দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন