সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাকসুদা বেগম (৩০) নামে দুই সন্তানের এক মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল আনুমানিক তিনটার দিকে পৌর শহরের সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসার নিচতলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাকসুদা বেগম চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী ছিলেন। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মাকসুদা বেগম স্বামী মিরাজ ও তাদের ১১ বছর বয়সী ছেলে মিসকাত এবং ১৬ বছর বয়সী ছেলে মারুফকে নিয়ে ওই এলাকার মাহবুব হোসেনের দুইতলা ভবনের নিচতলায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তার স্বামী গার্মেন্টস কর্মী হিসেবে ঢাকায় চাকরির কারণে দীর্ঘদিন ধরে সেখানেই অবস্থান করছেন।

ঘটনার দিন দুপুরে ঘরের সবার অগোচরে দরজা বন্ধ করে তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন