সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে নাগরিক সমাবেশ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে সারাদেশে চলমান শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন “ময়মনসিংহ মঞ্চ”।

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সমাজ বিকৃত মানসিকতায় আচ্ছন্ন হয়ে পড়েছে এবং শিশু ও নারী ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা মন্তব্য করেন, “মানুষরূপী হিংস্র নেকড়েরা সমাজে ছড়িয়ে পড়েছে,” এবং সুস্থ সমাজ গঠনে এসব অপরাধীদের কঠোরভাবে দমন করা জরুরি।

বক্তারা আরও বলেন, যে সমাজে নারী ও শিশু নিরাপদ নয়, সে সমাজ কখনো সভ্য হতে পারে না। প্রায় প্রতিদিনই ধর্ষণের ঘটনা ঘটছে, বিশেষ করে শিশু ধর্ষণ বেড়ে চলেছে, যা সমাজকে অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এভাবে চলতে থাকলে দেশ “ধর্ষণের উপত্যকা” হয়ে উঠতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।

সমাবেশে আইন প্রয়োগের দুর্বলতার কথাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে এবং অপরাধ বাড়ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ধারা ৯ অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হলেও, বাস্তবে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা হচ্ছে না—এ নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বক্তারা ধর্ষণের মামলার বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার আহ্বান জানান এবং বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন। পাশাপাশি তারা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সচেতন নাগরিকদের এগিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী শাহরিয়ার আহমেদ আশিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক রুমেল, সুশান্ত দেবনাথ খোকন, মো. রফিকুল ইসলাম রফিক, তানজিল হোসেন মুনিম, মো. সোহেল মিয়া, সুশান্ত শীল, আব্দুল্লাহ আল মুমুন শুভ এবং সাদ্দাম হোসেন রিমনসহ অন্যান্যরা।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন