সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত ২৬

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বুধবার, ৬ মে, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। একই সময়ে নতুন করে ১৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৫ জন শিশু।

বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম চিকিৎসা দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

তিনি জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে পাঁচ মাসের এক শিশুকে গত ১৬ এপ্রিল সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া, বিকাশগত জটিলতা ও মৃগী রোগে আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ৬ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২০ জন শিশু হাসপাতাল ছাড়ে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪ জন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে হামের রোগী আসা শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। বর্তমানে তিনটি মেডিকেল টিম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা দিচ্ছে, যা হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় পরিচালিত হচ্ছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন