সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে এতিম মুসলিমার পাশে সরকারি সহায়তার আশ্বাস

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকচাপায় পথচারী আহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের শিশুটির বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় তিনি সেখানে গিয়েছেন এবং শিশুটির লালন-পালন ও সার্বিক সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরে তিনি শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। একইসঙ্গে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও নিয়মিতভাবে ওই শিশুটিকে সহায়তা দেওয়া হবে।

এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জনতার গণপিটুনিতে ট্রাকচালক হান্নান শেখ নিহত হন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন