সর্বশেষ

জাতীয়

১৩ মে থেকে ঈদ যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রাকে নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ২৩ মে’র যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে টিকিট বিক্রি করা হবে—২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র যাত্রার টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

এবার ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদের অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদযাত্রা এবং ঈদ শেষে ফেরত যাত্রায় সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট কোনো অবস্থাতেই রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন