সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কাল নাগিনী ও ৬ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপ এবং প্রায় দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে আটকে থাকা অবস্থায় দাঁড়াশ সাপটি উদ্ধার করা হয়।

একইদিন পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাড়ি থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়।

পরে বেলা ১১টার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। এ সময় সাপ দুটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।

জানা গেছে, কালচে বাদামি রঙের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং সবুজ-হলুদ ও লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনী সাপটি মৃদু বিষধর।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, হটলাইনে খবর পাওয়ার পর সাপ দুটি উদ্ধার করা হয়। আঘাতপ্রাপ্ত থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হয়ে উঠলে সাপ দুটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন