সর্বশেষ

জাতীয়

মে মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর শঙ্কা, তাপপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ মে, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন চরম ভোগান্তির মুখে, ঠিক সেই সময় দেশজুড়ে গত কয়েক দিন ধরে শুরু হয়েছে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত।

এতে কিছুটা স্বস্তি মিললেও কৃষি খাতে দেখা দিয়েছে ক্ষতি এবং দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

এ অবস্থায় মে মাসজুড়ে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে, মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তবে মে মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন