সর্বশেষ

সারাদেশ

বিমান বহর সম্প্রসারণ ও পর্যটন খাতে বড় লক্ষ্য ঘোষণা বিমান প্রতিমন্ত্রীর

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বাংলাদেশে নতুন করে ১৪টি বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বছরে তিন কোটি বিদেশি পর্যটক আনার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি হজযাত্রীর কাছ থেকে ১২ হাজার টাকা কম ভাড়া নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

আজ শনিবার (২ মে) বিকেলে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে ‘নতুন কড়ি’ স্পোর্টস-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ অনেকে।

এছাড়া জানানো হয়, জামালপুরে নতুন কড়ি কার্যক্রমের আওতায় আটটি ইভেন্টে প্রায় ৫০০ শিশু নিবন্ধন করেছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন