সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার আইস জব্দ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২ মে, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব।

শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের যশোর রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন