সর্বশেষ

সারাদেশ

দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ২ মে, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ যাতে সরকারি সুযোগ-সুবিধার আওতায় বিনা খরচে বিদেশে যেতে পারে, সে লক্ষ্যে নতুন নতুন ট্রেডে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষতা অর্জনের জন্য জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, বিদেশে কর্মী পাঠানোর মাধ্যমে যেমন রেমিট্যান্স বৃদ্ধি পাবে, তেমনি সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে ক্যান্সার, কিডনি ও অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত ১৩০ জন অসহায় ও দুস্থ রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন