সর্বশেষ

সারাদেশ

জিনজিরাম নদীর ওপর স্থায়ী সেতুর দাবিতে রৌমারীতে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ২ মে, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিনজিরাম নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড়ের পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে চান্দার চর, ফুলবাড়ি, গোয়ালগ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়দের দাবি, এই অঞ্চলে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস রয়েছে এবং প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই পথ ব্যবহার করে চলাচল করেন।

বক্তারা বলেন, জিনজিরাম নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া চলাচলের কোনো বিকল্প থাকে না। আর শুষ্ক মৌসুমে গ্রামবাসী নিজেদের উদ্যোগে তৈরি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হন।

তারা আরও জানান, বিকল্প সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী, স্থানীয় প্রতিনিধি আসাদুল হক ও আরিফুল ইসলামসহ অনেকে।

সাইদুর রহমান বলেন, “স্বাধীনতার এত বছর পরও একটি সেতুর অভাবে আমরা পিছিয়ে আছি। আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল পরিবহন এবং রোগীদের চিকিৎসা—সবকিছুই এই নদীর কারণে ব্যাহত হচ্ছে। একটি সেতু নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের জীবনমান বদলে যাবে।”

সৈয়দ আলী বলেন, “বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা রৌমারীর এই জনপদের মানুষও সেই উন্নয়নের সুফল পেতে চাই। দ্রুত জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।”
 

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন