সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

শুক্রবার, ১ মে, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি লক্ষ্যে “কারিগরি দক্ষতা মেলা” অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা সিডোর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের অর্থায়নে একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মওয়া মঞ্জুরী এবং উন্নয়ন কর্মী মৃনাল কুমার সরকারসহ অনেকে।

এসময় বিভিন্ন স্টেকহোল্ডার, তরুণ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই দক্ষতা মেলার মূল উদ্দেশ্য হলো আগ্রহী যুবকদের চিহ্নিত করা এবং তাদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

তারা আরও জানান, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০