সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।

মুখ্য উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর কনসালট্যান্ট এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহা: ইফতিখার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইসরাত জাহান সুমনা, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর নুরুল হুদা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, খোলা ভোজ্যতেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে ভেজাল মেশানোর উচ্চ সম্ভাবনা থাকে এবং ভিটামিন ‘এ’ প্রায় অনুপস্থিত থাকে। ড্রামের খোলা তেল ব্যবহারের ফলে নন-ফুড গ্রেড প্লাস্টিকের বিষক্রিয়া, হৃদরোগ, কিডনি সমস্যা, রাতকানা ও ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এ ধরনের তেল কোলেস্টেরল বাড়িয়ে দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে।

তারা আরও বলেন, বর্তমানে অনেকে সরিষার তেল ব্যবহার শুরু করেছেন। তবে তরকারিতে অতিরিক্ত সরিষার তেল ব্যবহারে হৃদপেশিতে চর্বি জমে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে। এর তীব্র ঝাঁঝালো উপাদান পরিপাকতন্ত্রে জ্বালাপোড়া, পেটব্যথা বা ডায়রিয়ার কারণ হতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি কোমল ত্বকে অ্যালার্জি, র‌্যাশ, জ্বালাপোড়া এমনকি ফোসকা পর্যন্ত সৃষ্টি করতে পারে।

বক্তাদের মতে, তুলনামূলকভাবে বোতলজাত সয়াবিন তেলে ক্ষতির পরিমাণ কম। তাই সুস্থ থাকতে হলে বোতলজাত বা প্যাকেটজাত সয়াবিন তেল ব্যবহার করা উচিত এবং খোলা ভোজ্যতেল বর্জন করা প্রয়োজন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন