সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ অন্যান্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ধানখালীর সেলিম পাহোলান, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, রুহুল আমিন, আবুল ফকির ও মাহাবুব মোল্লা এবং চম্পাপুরের মামুন তালুকদারকে এক বান্ডিল করে ঢেউটিন ও এক প্যাকেট করে ফ্যামিলি কিট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া হাজেরা হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এবং ঝড়ে বসতঘর হারানো নীলগঞ্জের সাজেদা বেগম, জাকির হোসেন এবং নাচনাপাড়ার হাসান হাওলাদারকেও একই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন