সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়া লাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর-মির্জাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫, সিপিসি-১)।

র‌্যাব সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঝোপঝাড়পূর্ণ একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের ধারণা, উদ্ধারকৃত এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন