সর্বশেষ

সারাদেশ

দুদকের মামলায় মানসিক হাসপাতালের সাবেক পরিচালক কারাগারে

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাবনা মানসিক হাসপাতালে পরিচালক থাকাকালীন ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস কেনাকাটা ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমে অনিয়ম এবং অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন—এমন অভিযোগে তার বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করে দুদক।

মামলাগুলো দায়ের করেন সমন্বিত পাবনা জেলা কার্যালয় (দুদক)-এর সহকারী পরিচালক শহিদুল আলম। বুধবার আদালতে হাজিরা দিতে গেলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। তবে দুদকের প্রসিকিউশন পক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আখতারুজ্জামান জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের এজাহার অনুযায়ী, হাসপাতালের ওষুধ, খাবার সরবরাহসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মাধ্যমে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। দীর্ঘ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর এসব মামলা দায়ের করা হয়।

সাবেক এই প্রভাবশালী কর্মকর্তার কারাগারে যাওয়ার খবরে পাবনার সচেতন মহল ও স্বাস্থ্য বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সমন্বিত পাবনা জেলা কার্যালয় (দুদক)-এর পিপি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। অপরদিকে ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন এবং আলী রেজা পারভেজ।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন