সর্বশেষ

সারাদেশ

মাগুরায় জুলাই শহীদদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০ জন শহীদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জুলাই ছাত্র ঐক্যের ব্যানারে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশটি জুলাই যোদ্ধা জুলফিকার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির বড় বোন নিলুফা ইয়াসমিন, স্ত্রী রুমি খাতুন, শহীদ মিঠুর পিতা মো. শাহজাহান, শহীদ সুমনের মা, শহীদ মুত্তাকিন বিল্লাহর মা, শহীদ আহাদের বাবা, শহীদ সোহানের মাসহ অন্যান্য স্বজনরা।

বক্তারা বলেন, প্রকাশ্যে ঘুরে বেড়ানো হত্যাকারীদের গ্রেপ্তারে গড়িমসি করা শুধু বিচারহীনতার উদাহরণই নয়, বরং শহীদদের প্রতি চরম অবমাননা। তারা অভিযোগ করেন, আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে এবং ন্যায়বিচারের দাবি দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

তারা আরও হুঁশিয়ারি দেন, এসব কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন