সর্বশেষ

সারাদেশ

মনোহরদীতে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ, ছয় দিনেও মেলেনি সন্ধান

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদী উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী আদিত্য দেবনাথ (কানাই) (৪৫) নিখোঁজ হওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এতে তার পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।

আদিত্য দেবনাথ উপজেলার মনোহরদী হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা বিমল দেবনাথের ছেলে। তিনি হাতিরদিয়া বাজারে স্বর্ণের ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে নরসিংদী শহরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

নিখোঁজ হওয়ার দুই দিন পর, ২৬ এপ্রিল তার স্ত্রী পারুল দেবনাথ মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের দাবি, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পারুল দেবনাথ জানান, স্বামীর নিখোঁজের ঘটনায় তিনি ভীষণ দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন। তাদের পরিবারে দুই সন্তান রয়েছে—ছেলে পুলক দেবনাথ (১৫) এবং মেয়ে বর্ষা দেবনাথ (৩)। বাবার অনুপস্থিতিতে সন্তানদের মানসিক অবস্থাও খারাপ হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ব্যবসায়িক কারণে তার স্বামী বিভিন্ন স্থানে ঋণগ্রস্ত ছিলেন। বর্তমানে তিনি পাওনাদারদের চাপও সামলাচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এটি অপহরণ নাকি আত্মগোপন—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন