সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ঝড়ে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে প্রশাসন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বুধবারও থেমে থেমে মুষলধারার বৃষ্টি ও ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। এতে এলাকার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর আজও উত্তাল রয়েছে। তবে সাগরে মাছ ধরার কার্যক্রম বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই বলে জানা গেছে।

এদিকে গতকাল সংঘটিত কালবৈশাখী ঝড়ে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ ও বালিয়াতলী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বজ্রপাতে আটটি গরুর মৃত্যু হয়েছে। পাশাপাশি শত শত গাছপালা উপড়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

ঝড়ে ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া চারটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও এক প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া চাকামইয়ায় ক্ষতিগ্রস্ত একটি মাদরাসা মেরামতের জন্য এক বান্ডিল ঢেউটিন ও দুই প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, গতকাল কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারি সহায়তা পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, বর্তমানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় খাদ্য সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সরেজমিনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।
 

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন