সর্বশেষ

শিক্ষা

জুলাই থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পোশাক-ব্যাগ-জুতা বিতরণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন এক সহায়তা উদ্যোগ হাতে নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি ব্যাগ ও জুতা বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি জানান, প্রাথমিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব উপজেলার শিক্ষার্থীদের এ উদ্যোগের আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এই সুবিধার অন্তর্ভুক্ত করা হবে। ইতোমধ্যে বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এ কর্মসূচিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও আগ্রহ বাড়াবে এবং দরিদ্র পরিবারের ওপর শিক্ষা-সংক্রান্ত ব্যয় কিছুটা কমাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন