সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা)–এর দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, মঙ্গলবারও ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তারও আগে ২৩ এপ্রিল ভরিতে কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। ফলে ছয় দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম মোট কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—

২২ ক্যারেটের এক ভরি সোনা: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (কমেছে ২,২১৬ টাকা)
২১ ক্যারেটের এক ভরি সোনা: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা (কমেছে ২,১০০ টাকা)
১৮ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা (কমেছে ১,৮০৮ টাকা)
সনাতন পদ্ধতির এক ভরি সোনা: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা (কমেছে ১,৪৫৮ টাকা)।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ২১৩ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়। বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দাম কার্যকর ছিল।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান দামে—

২২ ক্যারেটের এক ভরি রুপা: ৫ হাজার ৪৮২ টাকা
২১ ক্যারেটের এক ভরি রুপা: ৫ হাজার ১৯০ টাকা
১৮ ক্যারেটের এক ভরি রুপা: ৪ হাজার ৪৯১ টাকা।

সনাতন পদ্ধতির এক ভরি রুপা: ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন