সর্বশেষ

সারাদেশ

রাউজানে আবারও গুলিতে করে হত্যা, একদিনের ব্যবধানে ২ জনকে খুন 

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজান উপজেলায় একদিনের ব্যবধানে আবারও গুলিতে হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় নাছির উদ্দীন নামে এক যুবদলকর্মী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশেরপাড়া গ্রামের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নাছির উদ্দীনকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত নাছির উদ্দীন ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। তিনি কোনো পদ-পদবীতে না থাকলেও স্থানীয়দের মতে, যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নাছির উদ্দীনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, নিহত নাছির উদ্দীনের বিরুদ্ধে হত্যাসহ মোট ছয়টি মামলা থানায় রয়েছে।

এর আগে, গত ২৫ এপ্রিল রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় একটি ব্রিকফিল্ডসংলগ্ন সড়কে পূর্ব শত্রুতার জেরে কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যা করা হয়।

একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন