সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ ও ধ্বংস করেছে।

রবিবার (২৬ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলা সদরের সরদারপাড়ায় অবস্থিত জনতা ট্রান্সপোর্ট এজেন্সিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

অভিযানে ৬০০ লিটার গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল এবং ২০০ লিটার গ্লিসারিন জব্দ করা হয়। পরে এসব কেমিক্যাল ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, যে ব্যক্তির নামে জব্দকৃত কেমিক্যালগুলো ভাঙ্গুড়ায় আনা হয়েছিল, তাকে এর আগেও নকল দুধ তৈরির অপরাধে জরিমানা করা হয়েছিল। ঘটনার পর তার বাড়িতে পুলিশ পাঠানো হলেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এসব কেমিক্যাল নকল দুধ তৈরির উদ্দেশ্যে আনা হয়েছিল। জব্দকৃত ও ধ্বংসকৃত কেমিক্যালের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন