সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় আধিপত্যের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহন শেখ ওই গ্রামের মৃত মতলেব শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান দুলালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয়পক্ষের সমর্থকরা ঢাল, শরকি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি মোহন শেখকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্বাস শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের পর এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন