সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিনের সামনে থেকে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার, প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশে গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, “ছাত্রদল ১৭ বছর ধরে কথিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেল-জুলুম সহ্য করে প্রকাশ্যে আন্দোলন করে আসছে। ছাত্রদল কখনোই গুপ্ত রাজনীতি করেনি। কিন্তু যারা দীর্ঘদিন ধরে গুপ্ত রাজনীতির আশ্রয়ে থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ছাত্রদল সবসময় অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতি করতে হলে প্রকাশ্যে এসে করতে হবে।”

এদিকে, গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ বলেন, “চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে দেয়াল লিখন কার্যক্রম চলাকালে ছাত্রদলের ওপর এ হামলা চালানো হয়, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “গুপ্ত রাজনীতির সংস্কৃতি বাংলাদেশ থেকে দূর করতে হবে।”

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন